চিতলমারীতে পথভোলা হনুমান

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৩:৩৭ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৩:৩৭ পিএম
চিতলমারীতে পথভোলা হনুমান

বাগেহাটের চিতলমারীতে এক পথভোলা হনুমানকে একনজর দেখতে সদর বাজারে ভীড় করেছে। সপ্তাহ ধওে হনুমানটি উপজেলার সদর বাজারসহ গ্রামাঞ্চলের বিভিন্ন গাছ-পালায় লাফিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আবার নির্ভয়ে ও শান্তমনে লোকজনের দেওয়া কলাসহ বিভিন্ন খাবার হাতে নিয়ে ক্ষুধা নিবারণ করছে। আড়ুয়াবর্নী গ্রামের আনিস তরফদার জানান যশোর জেলার বেনাপোল এলাকা থেকে চিতলমারীগামী কলার ট্রাকে দল ছুট হয়ে এখানে এসেছে। স্থানীয় আবুল কালাম শেখ বলেন হনুমান এই এলাকায় দল ছুট হয়ে আগেও এসেছে। সেগুলো এরমত শান্ত স্বভাবের নয়। তাদেরও বেশী একটা মানুষের নাগালে দেখা যেতনা; দেখাযেত অশান্ত স্বভাবের। এরা বিশেষ করে লোভের বশিভূত হয়ে কলার ট্রাকে উঠে পড়ে।পড়ে দলছুটও পথভোলা হয়ে যায়। স্থানীয় বন বিভাগে দায়িত্বরত মো: আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান

পথভোলা হনুমান লোকালয়ে খাবারের সন্ধানে বা দলছুট হয়ে চলে আসে। এই বন্যপ্রাণীদের বিরক্ত না করে, কলা বা ফলমূল খেতে দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত।

আপনার জেলার সংবাদ পড়তে