সাতক্ষীরার গণমানুষের মুখপত্র দৈনিক দৃষ্টিপাত-এর সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন।
সম্প্রতি সাতক্ষীরার একটি বে-সরকারি ক্লিনিকে সফল অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাঁকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এবং আশাশুনিতে কর্মরত দৈনিক দৃষ্টিপাত পরিবারের সকল সাংবাদিক ও পরিবেশকবৃন্দ। তারা যৌথ বার্তায় মহান আল্লাহর কাছে জি এম নূর ইসলামের আশু আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেছেন।