৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা, রয়েছে সতর্ক সংকেত

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০১:৪৬ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০১:৪৬ পিএম
৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা, রয়েছে সতর্ক সংকেত
ছবি, সংগৃহীত

দেশের ৭ জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে