শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০৪:২০ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৪:২০ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা
ছবি, সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে যাত্রা শুরু করেন তারা।

এদিন পরীক্ষা শেষে দুপুর দেড়টা থেকে বিএনএস সেন্টার এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যদিও এখন যানচলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক এবং দুর্ভোগ সৃষ্টিকারী। তাই পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

পরীক্ষার্থীরা জানান, মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এই লংমার্চ পালন করছেন তারা। আজকের পরীক্ষা শেষ হওয়ার পরই কর্মসূচি শুরু হয়।

এর আগে, সোমবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মাঝেও গত সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা সড়কে নামেন।

আপনার জেলার সংবাদ পড়তে