গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০৬:৪৪ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৬:৪৪ পিএম
গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এই কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। পরে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইসাহাক আলী। আলোচনাসভায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম,  বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, প্রবীণ সাংবাক আতিকুল ইসলাম আজমসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয় চত্বরে ফলজগাছ রোপণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে