ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০৬:৪৮ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৬:৪৮ পিএম
ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে  ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের সাধুরমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ উপস্থিত ছিলেন। জানাগেছে, ঐ গ্রামের মোহাম্মদ আলী আবাসিক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক পালিয়ে গেলে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করে প্রকাশ্য নিলাম ডাক প্রদান করা হয়। প্রকাশ্য নিলামে ৪৪ হাজার ৬শত টাকা সর্বোচ্চ দর দিয়ে মোকছেদুল মোমিন মেশিন ও বালু ক্রয় করেন। এছাড়া বালু দিয়ে জমি ভরাট করার অভিযোগে মোহাম্মদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে