বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আমেরিকাস্থ নোয়াখালীর সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইইএসএ ইনক এর উদ্যোগে বার্ষিক আনন্দ ভবন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১জুলাই) দিনভর আমেরিকার প্রাকৃতিক নয়াভিরাম সৌন্দর্য্য হেকশেয়ার স্টেট পার্কে এ আনন্দ ভবন অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে চমৎকার এ অনুষ্ঠানে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি এএসএম মাইন উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মিলন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো. মোয়াজ্জেম হোসেন কাজল, আনন্দভবন আয়োজন উপ-কমিটির আহবায়ক কবির আহমেদ, সদস্য সচিব সৈয়দ আমিরুল ইসলাম ফয়সাল, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মো. জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। দিনভর পরিচালিত এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের পরিবার পরিজন ছাড়াও আমেরিকায় বসবাসকারী বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা অংশ নেয়। এর মধ্যে বয়স বিবেচনায় নানা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন।