নীলফামারীতে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম
নীলফামারীতে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। ১৬ জুলাই দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা নিবেদনে ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র আহবায়ক আব্দুল মজিদ,সদস্য সচিব ডাঃ কামরুল ইসলাম দর্পণ,এনসিপির নেতা আফতাবুজ্জামান খানসহ অনেকে। পরে দলীয় কার্যালয়ে জেলা এনসিপির উদ্যোগে আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। উল্লেখ্য, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে সরকার এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে