কাহারোলে বিনামুলে বীজ চারা ও রাসায়নিক সার বিতরণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৩৮ পিএম
কাহারোলে বিনামুলে বীজ চারা ও রাসায়নিক সার বিতরণ

গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোল উপজেলায় সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি অফিস চত্বরে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজি (উফশী হাইব্রিড) লেবু আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক, প্রভাষক মোঃ শামীম আলী, কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশিদ হাসান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান ও যুব দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা।

আপনার জেলার সংবাদ পড়তে