চাঁদপুরে রাস্তা নির্মান কাজে অনিয়মের প্রমাণ, কাজ অপসারণের নির্দেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ১২:২৩ পিএম
চাঁদপুরে রাস্তা নির্মান কাজে অনিয়মের প্রমাণ, কাজ অপসারণের নির্দেশ

চট্টগ্রাম বিভাগীয় গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর-বালিয়া জিসি সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ। তদন্তে নিম্নমানের কাজের সত্যতা পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য ও এলজিইডি কর্মকর্তাদের নির্দেশে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ অংশ অবিলম্বে অপসারণ করে পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীর মোঃ মনোয়ার উদ্দিনের পরামর্শে চাঁদপুর জেলা এলজিইডির মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারী, সহকারী প্রকৌশলী মো. তাহসিনুল হোসেন মুকুল এবং উপ সহকারী প্রকৌশলী মো. সজীব হোসেন নির্মাণাধীন সড়ক পরিদর্শন ও তদন্ত চালানো হয়।

সিদ্ধান্ত: সড়ক প্রশস্তকরণ ও কার্পেটিংয়ের পরিদর্শনে নিম্নমানের কাজের প্রমাণ মেলায় ঠিকাদারকে ত্রুটিপূর্ণ অংশগুলো নিজ খরচে ভেঙে বা তুলে ফেলে প্রকল্পেশলষশষশলষশষর সিডিউল অনুযায়ী নতুন করে নির্মাণের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর পুরানবাজার লাগোয়া সদর উপজেলার লক্ষ্ণীপুর ইউনিয়ন ও বালিয়া ইউনিয়ন সংযোগ রঘুনাথপুর - বালিয়া সড়ক নির্মান কাজ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।  ১৩ কোটি টাকা ব্যায়ে সাড়ে সাত কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের বিষয়টি স্থানীয়দের বিরূপ প্রতিক্রিয়া বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশ পায়।  এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বিভাগ থেকে দ্রুত কাজটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং চলবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে