চাঁদপুরে রথযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে পুলিশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ১১:৩০ এএম
চাঁদপুরে রথযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে পুলিশ

বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলীতে অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে চাঁদপুর জেলা শহরে আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিধানে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সদস্যদের তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। শোভাযাত্রার পুরো পথজুড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে বিশেষ নজরদারি রাখা হয়। সেই সুবাদে চাঁদপুর জেলায় রথ যাত্রার প্রথম দিন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।  এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে