দেবহাটায় জুলাই শহীদ দিবস পালনে আলোচনা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৩:৫০ পিএম
দেবহাটায় জুলাই শহীদ দিবস পালনে আলোচনা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস-২৬ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১১টায় আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, জুলাই আন্দোলনে দেবহাটা শহীদ আসিফের গর্বিত পিতা মাহমুদ আলম, দেবহাটা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সাজেদুর রহমান, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, জুলাই আন্দোলনে দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বীন ফিরোজ, সদস্য সচিব আব্দুল্লাহসহ বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ। সভায় ২০২৪ এর জুলাই আন্দোলনে নিহত ও আহত সকল শহীদ এবং দেবহাটার শহীদ আসিফকে শ্রদ্ধার সাথে স্মরন করা হয়। এছাড়া জুলাই আন্দোলনকে ধারন করে নতুন বাংলাদেশ বির্নিমানে সকলকে যার যার জায়গা থেকে কাজ করার আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে