জুলাই শহীদ দিবস উপলক্ষে মোল্লাহাটে আলোচনা সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:১৬ পিএম
জুলাই শহীদ দিবস উপলক্ষে মোল্লাহাটে আলোচনা সভা

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা শহীদদের অবদান, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, জামায়াতের যুব বিভাগের সভাপতি নাজমুল হাসান ও শহীদ বিপ্লবের পিতা পারভেজ শেখ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে দেশ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করতে হবে।