বিরলের আজিমপুর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৫:১৮ পিএম
বিরলের আজিমপুর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ

বিরলের ০১ নং আজিমপুর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলকে গুছানোর দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে কর্মীবান্ধব পরিবেশে আগামীতে ০১ নং আজিমপুর ইউনিয়ন বিএনপি ও অংগসহযোগী সংগঠনসমূহ নেতৃত্ব বিকশিত করবে এবং জনবান্ধব কর্মকান্ডে সম্পৃক্ততা বৃদ্ধি করে চলবে বলে প্রত্যাশা করেছেন নেতৃবৃন্দ।  বুধবার এশার নামাজের পর স্থানীয় রাজুরিয়া কদমতলী বাজারে ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুল আলম দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা। অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা মোবাশ্বের হাসান শুভ্র, ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল হারুন (ডিনু), মোঃ সুমন, কামরুজ্জামান, হাসিনুর রহমান, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে মৌলানা মোঃ সুমন এর পরিচালনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে