কয়রায় জেলা বিএনপির সদস্য এম এ হাসানের বৃক্ষ রোপন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৬, ০৫:০০ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৪:৫৯ পিএম
কয়রায় জেলা বিএনপির সদস্য এম এ হাসানের বৃক্ষ রোপন

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের উদ্যোগে কয়রা সদর টু বেদকাশি সড়কে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় এই কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় এম এ হাসান নিজ হাতে একটি নিম গাছের চারা রোপন করেন। তার সাথে বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন যুবদল নেতা আকবার হোসেন, আছাদুল ইসলাম, আনারুল ডাবলু, আম্মার হোসেন রাজু, আশিক, জাকির হোসেন সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য এম এ হাসান বলেন, কেন্দ্রীয় বিএনপি কর্মসুচী অনুযায়ী এই বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে উক্ত সড়কে ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। গাছগুলো সংরক্ষনের জন্য বাশ ও নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে