গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৭:১৩ পিএম
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত স্মৃতিচারণ, আলোচনাসভা, এক মিনিট নীরবতা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। সভায় বক্তব্য দেন- গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুল রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুনসহঅন্যরা। আলোচনা শেষে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে