শৈলকুপায় সভা বর্জন জুলাইযোদ্ধাদের

জুলাই শহীদ দিবসে আ.লীগের চেয়ারম্যানরা থাকায় বিতর্কের সৃষ্টি

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৭:৩৭ পিএম
জুলাই শহীদ দিবসে আ.লীগের চেয়ারম্যানরা থাকায় বিতর্কের সৃষ্টি

জুলাই শহীদ দিবস উপলক্ষে শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যরা সভা বর্জনের  করেছেন বলে  অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে এ সভা শৈল কুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

‎এ ব্যাপারে  জুলাই যোদ্ধা রিহান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা,সহ কয়েকজনকে উপস্থিত দেখতে পাওয়ার পর তারা প্রতিবাদস্বরূপ সভা থেকে বেরিয়ে আসেন। তার দাবি, ফ্যাসিস্টদের উপস্থিতি জুলাই শহীদ দিবসের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।এ সভায় শৈলকুপা  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, রাকিবুল ইসলাম খান দীপু, জুলাই গেজেটপ্রাপ্ত যোদ্ধা রাহাত হোসেন, রাশেদ আহমেদ নবাব, লিমন হোসেন, সজীব, নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলার সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম দিপু জানান আলোচনা সভায় আওয়ামী লীগের কয়েকজন নেতা থাকায় জুলাই যোদ্ধারা সংক্ষিপ্ত বক্তব্য রেখে বেরিয়ে আসে এবংমিটিং বর্জন করে সত্য।এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের তিনি আমন্ত্রণ জানাননি। তারা কীভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তা তার জানা নেই। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও জানান তিনি।তবে জুলাই যোদ্ধারা সভা বর্জন করেছেন এমন দাবি সঠিক নয় বলেও মন্তব্য করে বলেন তারা সহ আরো কয়েকটি দলের সদস্যরা বক্তব্য দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে