তালতলীতে কৃষিকার্ড বিতরনের উদ্ভোধন

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৭:৪৯ পিএম
তালতলীতে কৃষিকার্ড বিতরনের উদ্ভোধন

বরগুনার তালতলীতে কৃষিকার্ড বিতরনের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৬টায় উপজেলার মালিপাড়ায় অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এ কৃষিকার্ড বিতরনের উদ্ভোধন করেন।

উপজেলা কৃষি অফিসার আবু জাফর মোঃ ইলিয়াস এর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও তালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাকির হোসেন খলিফাসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে