অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের আত্ন প্রকাশ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০৩:২২ পিএম
অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের আত্ন প্রকাশ

দক্ষিণ বঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে "অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম" নামের একটি নতুন সংগঠন আত্ন প্রকাশ হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আলোচনা সভার মাধ্যমে সাংস্কৃতিক সংগঠনটির আত্মপ্রকাশ হয়।

পরবর্তীতে অধ্যাপক আবদুল হাকিমকে আহবায়ক ও জাহাঙ্গীর আলম বাচ্চুকে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। বরিশালসহ গোটা দক্ষিণ বঙ্গের এই নতুন সাংস্কৃতিক সংগঠন "অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম" নিজস্ব ভূমিকায় সারাদেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা।

আপনার জেলার সংবাদ পড়তে