১৭ জুলাই বৈশ্বিক মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ করা হয়। এসডিএস এনজিওর আয়োজনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আঃ বারী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলার কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত নারী, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর আওতায় জীবনমান উন্নয়নে বিনামূল্যে গবাদি পশু সহায়তা দেওয়া হয়। আজ বিকেলে এস ডিএসের প্রধান কার্যালয়ে (পাঁচবিবি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট -১ আসনের সাংসদ ফজলুর রহমান সাঈদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোঃ মাহবুব , জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ও উপকারভোগীরা। শতাধিক পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করা