নওগাঁয় থানায় পরিবেশ উন্নয়ন সংস্থার চেরি ফুলের চারা রোপন

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০৮:০২ পিএম
নওগাঁয় থানায় পরিবেশ উন্নয়ন সংস্থার চেরি ফুলের চারা রোপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে চলতি মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁ সদর মডেল থানা চত্বরে শোভাবর্ধনকারি বিদেশী চেরি ফুলের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে সংস্থার নির্বাহী পরিচালক, বিশিষ্ট বৃক্ষপ্রেমী সাংবাদিক মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে চারা রোপণ উদ্বোধন করেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।

এসময় ওসি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানা চত্বরকে একটি সুন্দর, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব স্থানে রূপান্তর করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবুজায়ন ও শোভাবর্ধনে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে।" পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, নওগাঁ জেলাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তাঁদের এই পরিবেশবান্ধব ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে। এসময় থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পরিবেশ উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে