আশাশুনিতে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলীর যোগদান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০৮:০৭ পিএম
আশাশুনিতে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলীর যোগদান

আশাশুনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলী যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি প্রথম কর্মদিবসে কাজ করেন। নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মুনির ৪১ তম বিসিএস ক্যাডার হিসাবে চাকুরী পান এবং ১৯ মে ২০২৪ সালে সাতক্ষীরা জেলার বলারোয়া উপজেলায় যোগদান করেন। পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার বাসিন্দা মুনির কলারোয়ায় সুনামের সাথে দায়িত্ব পালন শেষে ৬ জুন আশাশুনিতে বদলী হয়ে যোগদান করে ছুটিতে ছিলেন। ১৬ জুলাই তিনি ছুটি শেষে আশাশুনিতে প্রথম কর্মদিবসে অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে অফিস পরিচালনা করেন। তিনি সরকারি নিয়ম কানুন মেনে সকলকে সাথে নিয়ে আশাশুনির জন্য নিবেদিত হয়ে কাজ করতে আগ্রহী বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে