হোসেনপুরে নির্বাচনে মেয়র পদে নূরুল হককে জামায়াতের প্রার্থী ঘোষণা

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০২:০২ পিএম
হোসেনপুরে নির্বাচনে মেয়র পদে নূরুল হককে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে অধ্যাপক নূরুল হককে। শুক্রবার ( ১৭ জুলাই)  বিকালে জুলাই দিবস উপলক্ষে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়দ আনুষ্ঠানিক ভাবে জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়েছে। 

হোসেনপুর পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিতেত্ব জুলাই বিপ্লব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন - সাবেক উপজেলা জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, উপজেলা জামায়াতের আমীর মো : আমিনুল হক, অধ্যাপক জৈন উদ্দিন,  এডিএম মুহিবুল্লাহ প্রমুখ। জুলাই বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে  আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে