সচেতনতা বৃদ্ধির লক্ষে

কালিয়াকৈরে মাদক বিরোধী রেলি ও সমাবেশ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৩:১৬ পিএম
কালিয়াকৈরে মাদক বিরোধী রেলি ও সমাবেশ
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার দুপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদর বাস টার্মিনালে আয়োজিত সচেতনতাবৃদ্ধির লক্ষে মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কৃষকদলের কেন্দ্রীয় সহ সভাপতি ভিপি আ, ন, ম খলিলুর রহমান ইব্রাহিম, গাজীপুর জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিনার উদ্দিন,গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন মাদকের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার কোনভাবেই মাদককে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা পরে সচেতনতামুলক র‍্যালি বের করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে