সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৪:২৬ পিএম
সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

প্রবেশ নিষিদ্ধ সময়ে  সুন্দরবন কোবাদক স্টেশনের অধিনস্থ বাটলু নদীর কুনচির খাল সহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৪ টি নৌকা সহ ১৭০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। এ সময় ৯৫ পিচ নিষিদ্ধ আটন ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে শনিবার (১৮ জুলাই) ভোর রাতে দিকে বাটলু, আড়পাঙ্গাশিয়া নদী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ সকল অবৈধ কাঁকড়া সহ নৌকা জব্দ করা হয়দ। অভিযান পরিচালনা করেন কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে