চাটমোহরে যুবলীগের দুই নেতা গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৪:৪২ পিএম
চাটমোহরে যুবলীগের দুই নেতা গ্রেফতার

চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (১৭ জুলাই) রাতে চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন,বালুচর মহল্লার তাইজুল ইসলামের ছেলে পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম (৩৪) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা চাঁদ আলীর ছেলে সাদ্দাম হোসেন বাপ্পি (৩৫) । চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যুবলীগের দুই নেতাকে বালুচর থেকে বিস্ফোরক মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার ( ১৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে