জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে র্যাবের টাউন হল সভা ১৯ জুলাই দুপুরে অনুষ্ঠিত হয়। র্যাব-১৪, সিপিসি-১‘র কোম্পানি কমান্ডার লাবিদ হাসান এতে সভাপতিত্ব করেন।
নিরাপদ ও সম্ভাবনাময় ছাত্রসমাজ নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন-অধ্যক্ষ মোহন তালুকদার, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুত বিহারী নাগ, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, স্কাউটস সহকারি কমিশনার মোরশেদুল আলম প্রমুখ।