মেলান্দহে বিদায় সংবর্ধনা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ২১ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৫:২৫ পিএম
মেলান্দহে বিদায় সংবর্ধনা

জামালপুরের মেলান্দহ উপজলোর নাংলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদের বিদায়জণিত সংবর্ধনা ২০ জুলাই বিকেলে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন-সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম, প্রশাসকিন কর্মকর্তা আলহাজ নূরুল ইসলাম, বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা বায়েজিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, উপজেলা স্কাউটস সহকারি কমিশনার মোরশেদুল আলম, ইউপি সদস্য নূরুল ইসলাম, আসমা বেগম, বিএনপি নেতা আবু সুফিয়ান প্রমুখ।

বিদায় উপলক্ষে ওইদিন বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন-ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা। স্থানীয় মুক্তিযোদ্ধা, ইউপি মেম্বার, রাজনীতিক, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে