আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২০ জুলাই, ২০২৬, ০৮:২৩ পিএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৮:২২ পিএম
আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ

আশাশুনি উপজেলার ২৫ জন অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদানের চেক বিতরন করা হয়। জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়েরর আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের ২৫ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিকে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে