মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার অন্তর্গত শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকষ টিম।
জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে বুধবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন: লামিয়ার শ্বশুর খোকন বেপারি, ননদ. রিংকি, লিমা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা সাংবাদিকদের জানান, লামিয়া হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।