শেরপুরের জেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে ঋতু ভিত্তিক ‘বর্ষায় নজরুল’ উদযাপন করা হয়েছে।
সোমবার ( ২০ জুলাই ) রাতে জেলা শিল্পকলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ প্রশাসনের বিন্নস্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের বর্ষা বিষয়ক গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বর্ষার সৌন্দর্য, প্রেম ও মানবতার বাণী তুলে ধরা হয়। এ সময় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।