মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৫:৫৫ পিএম
মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড

বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধে পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েঝে।

মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালনাধীন অভিযানে পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদকসেবী ইউনুসকে (২১) আটক করা হয়। সে তিখাসার মহল্লার বাবুলের ছেলে।

আটককৃত ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংশ্লিষ্ট গলিতে মাদক বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও বিক্রির স্পটে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে আটকৃত ইউনুসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে