আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৭ নম্বর (লোহালিয়া) ওয়ার্ডে পুনরায় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন বর্তমান ইউপি সদস্য মো. শাহীন হোসেন।
শাহীন হোসেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন মাষ্টার এর জ্যেষ্ঠ সন্তান। শিক্ষিত ও মার্জিত স্বভাবের ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। বর্তমান মেয়াদে ইউপি সদস্যের দায়িত্ব পালনকালে সরকারি বিভিন্ন সহায়তা ও বরাদ্দ প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষমভাবে বণ্টনের চেষ্টা করেছেন বলে স্থানীয়ভাবে তাঁর সম্পর্কে ইতিবাচক আলোচনা রয়েছে।
স্থানীয় মানুষের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কাজে যুক্ত থাকার লক্ষ্য নিয়ে আবারও নির্বাচনে অংশ নিতে চান তিনি। তাঁর প্রত্যাশা, আগামী নির্বাচনে ওয়ার্ডের ভোটারদের সমর্থন নিয়ে পুনরায় সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।