সামাজিক সচেতনতা বৃদ্ধি,মাদক,ইভটিজিং,কিশোর অপরাধ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠণের লক্ষ্যে চাটমোহর রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) সকালে পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল,গাছের চারা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুলের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনুল ইসলাম,জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন খন্দকার আঃ সোয়াদ,মোতালেব হোসেন,আকাশ,রুহুল আমিন,এজাজুল হক,নিহাল,সাগর,চঞ্চল,ইমরান হোসেন,শফিকুল ইসলামসহ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি চারা গাছ যেমন পরিচর্যা করলে বড় হয়ে সমাজ ও পরিবেশের উপকারে আসে,তেমনি একটি শিশুকেও ভালোবাসা,সঠিক শিক্ষা ও নিয়মিত তত্বাবধানের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায়। প্রতিটি শিশুকে পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে আনতে হবে। নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।