কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের ব্রিজের উপর থেকে লাফ দিয়ে পড়া এক যুবকের লাশ গত সোমবার সকালের দিকে ভেসে ওঠে। সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে তাওহীদ হোসেন (২০) উদ্ধার করেছে গ্রামবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাওহীদের লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে নিকলী থানা পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো ইউডি মামলা হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায় গত সোমবার গুলজার হোসেনের ছেলে তাওহীদ হোসেন বিকাল ৪ টার দিকে নিখোঁজ হওয়ার খরব পাওয়া যায়। তার লাশটি শিংপুর বাজার ও ইসলামপুরের মাঝামাঝি স্থানে ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পায়।