নওগাঁয় সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লাহাটে অবস্থিত জমিলা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওই স্কুলের পরিচালক আলহাজ্ব ড. এম এম জাহিদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, জেলা জাসাসের সভাপতি বারিউল আলম বাবু , নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, নওগাঁ পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শামীনূর রহমান শামীম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।
এরআগে স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।