দৌলতপুর থানার এস আই লিংকন সরকার, এলাকাবাসীর বদলী দাবি

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৯:০৮ পিএম
দৌলতপুর থানার এস আই লিংকন সরকার, এলাকাবাসীর বদলী দাবি

কুষ্টিয়ার দৌলতপুর থানার বহুল আলোচিত দারোগা লিংকন সরকার, মহাসিন আলী ও সোহানের অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। দৌলতপুর থানায় যোগদানের পর থেকে উল্লেখিত দারোগাদের বিরুদ্ধে বাদী এবং বিবাদী কাছ থেকে অর্থ নিয়ে হয়রানী করা

মাদক ও চোরা চালানীদের টাকার বিনিময়ে সহযোগিতা করা এবং দিনের পর দিস দিন মানুষকে ঘুরানো, হয়রানি করা সহ ভুক্তভোগী এলাকাবাসীর একাধিক অভিযোগের প্রকাশ।

নাম প্রকাশ না করার সাথে একজন অভিভাবক জানান তার কন্যাকে অপহরণ করা হলে মামলা

দায়ের করার পর আসামী পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এস আই লিংকন সরকার আসামিদের ধরছে না। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিবাদ সমর্থক এসব দারোগাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ দৌলতপুর থেকে অন্যত্র বদলির লক্ষ্যে কুষ্টিয়ার পুলিশ সুপারের আসো হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সহ এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে