মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্বির লক্ষ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। টাচিং সোলস ইন্টারন্যাশনাল ও এসটিএস ফাউন্ডেশনের উদ্যোগে ও আর্থিক সহায়তায় কুসুমপুর জাগরণী সংসদ মাঠে বৃক্ষপ্রেমী এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ব্যক্তির মধ্যে ২ হাজারের অধিক ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আর্ন্তজার্তিক স্বেচ্ছাসেবী সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী সৈয়দ টিপু সুলতান সভাপতিত্ব করেন। এসময় অন্যানের মধ্যে কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান,টাচিং সোলস ইন্টারনেশনাল এর পরিচালক মীর হাসান, স্থানীয় সমাজ সেবক আ: হালিম টিয়া, মো: নজরুল ইসলাম নাফিজ,নাজমুল ইসলাম,নাসির উদ্দিন ,আমীর হোসেন, উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: টাচিংসোলস ইন্টারন্যাশনাল প্রতিবছর চারা বিতরণ কর্মসূচি ছাড়াও অসহায়-দূস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা কুসুমপুর প্যালিয়াটিভ কেয়ার সেন্টার ও হাসপাতাল ,ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠান,টাঙাইলে পাঠাগার সহ সমাজসেবামূলক ২৮ টি প্রকল্প পরিচালনা করছে।