খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার। এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে ফুটবল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বুধবার সকালে উদ্বোধনকালে তিনি বলেন, "মাদক নয়, খেলাধুলায় হোক তরুণ সমাজের সম্পৃক্ততা। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।" ইনশাআল্লাহ পর্যায়ক্রমে নড়াইল-১ আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় বিএনপি নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।