চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৭:২১ পিএম
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন

যশোরের চৌগাছায়  সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে।  বুধবার দুপুরে চৌগাছা যশোর সড়কের সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদেরকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা  হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে যশোরের রেফার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীযরা জানান, স্কুল ছুটির পর রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কা দেয়।  এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জিমি খাতুন (১৩), সুরাইয়া  রহমান (১২), চয়ন খাতুন (১৫), শরিফা খাতুন (১২) ও সিয়াম হোসেন (১৫)। এছাড়া মোটরসাইকেল চালক উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের দিপু হোসেন (৩২), তার স্ত্রী সুরাইয়া খাতুন (২০)  এবং কন্যা সিনথিয়া (৩) আহত হন।

জানা যায়, দুপুরে বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে চৌগাছাগামী একটি নীল রঙের অ্যাপাচি মোটরসাইকেল (নম্বর: যশোর-ল-১৬-৪৪৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং চালকসহ আরোহীরাও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে  যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শিক্ষার্থী জিমি, চয়না, শরিফা, সিয়াম এবং মোটরসাইকেল চালক দিপুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা  হয়। একটি  সূত্র জানায় শিক্ষার্থীদের মধ্যে  চায়নাকে ঢাকায় রেফার করা হয়েছে।  চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনায় কবোলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে