জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা মিটিং ২২ জুলাই বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
ইউএনও জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হামিদুল হক বিএবিএড, কৃষি অফিসার আব্দুর রউফ, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির এবং উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি সাকিব আল হাসান নাহিদ প্রমুখ।