প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম
প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে পাওয়া গেছে একটি ধারালো ব্লেড। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার দিবাগত রাতে মোবাইল ফোনে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সায়ফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, ওই স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়ে দেখতে গিয়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়। সূত্রে আরও জানা গেছে, রুটিটি খাওয়ার আগেই তার মধ্যে ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীটির কোনো শারীরিক ক্ষতি হয়নি।ঘটনার পর অভিভাবকরা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান করেছেন। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম মোবাইল ফোনে বলেন, বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে