শেরপুর বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সম্বর্ধনা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৩:৫৭ পিএম
শেরপুর বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সম্বর্ধনা

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পাওয়া শতভাগ শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সরকারি ভিক্টোরিয়া একাডেমি মিলনায়তনে এ সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।  একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, গত বছর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আমার বিদ্যালয় থেকে ২৬ জন বৃত্তি দিয়েছিলো। এর মধ্যে আটজন ট্যালেন্টপুল এবং বাকি আঠারো জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। আশা করছি আগামীতে পরীক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে এবং রেজাল্ট আরো ভালো করবে।

আপনার জেলার সংবাদ পড়তে