দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটে সংহতি সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন করেন, দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ভারত সরকারের দমন-পীড়ন ও হামলা গণতান্ত্রিক অধিকার পরিপন্থী। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধের দাবি জানান। সংহতি সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও গণতান্ত্রিক আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্বের যেকোনো প্রান্তে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। সমাবেশে বক্তব্য রাখেন এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, দোয়েল রায়, সরকারি কলেজের শিক্ষার্থী পূর্ণিমা দাশ এবং গ্রীন হিল স্টেট কলেজের শিক্ষার্থী সজীব আহমেদসহ আরও অনেকে। সমাবেশ শেষে শিক্ষার্থীরা সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।