মাধবপুরে ৬৩০০ কেজি ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান জব্দ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম
মাধবপুরে ৬৩০০ কেজি ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান জব্দ

হবিগঞ্জের মাধবপুরে কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসিয়াল সিল জাল করে ভুয়া নথিপত্র তৈরি করে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় একটি কাভার্ড ভ্যানসহ ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান-সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই রাত ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় একটি বিশেষ তল্লাশি চালিয়ে একটি কাভার্ড ভ্যানকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে ২১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তল্লাশির সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে বিভিন্ন স্ক্যানকৃত নথি, ভুয়া সিল এবং কাস্টমস কর্মকর্তার অফিসিয়াল সিল জাল করে তৈরি করা বিল অব এন্ট্রি (ইরষষ ড়ভ ঊহঃৎু) সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান জানান, দেশের অর্থনীতি সুরক্ষায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে