মেলান্দহে শিক্ষকদের অবসর ভাতা প্রদান

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৪:৩৬ পিএম
মেলান্দহে শিক্ষকদের অবসর ভাতা প্রদান

জামালপুরের মেলান্দহে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিদের অবসর ভাতা প্রদান করা হয়। এ উপলক্ষে ২৫ জুলাই দুপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্ট অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মাসুদুর রহমান এতে সভাপতিত্ব করেন। 

ট্রাস্টের সাধারণ সম্পাদক গোলাম মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপদেষ্টা আসাদলত জামান বিএসসি, সহসভাপতি গোলাম ফারুক, কফিল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি আতিকুর রহমান, সমন্বয়ক মঞ্জুরুল কবির, দপ্তর সম্পাদক আলা উদ্দিন, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, মকবুল হোসেন প্রমুখ। সভায় দুইজন শিক্ষককে প্রায় তিন লাখ টাকার অবসরভাতা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে