নিকলীতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ বাশেঁর সাকু দিয়ে বিদ্যালয়ে যেতে হয়

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২৫ জুলাই, ২০২৬, ০৭:১০ পিএম | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৭:০৭ পিএম
নিকলীতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ বাশেঁর সাকু দিয়ে বিদ্যালয়ে যেতে হয়

কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি একটি হাওর অধ্যূষিত উপজেলা। এই উপজেলার ৪টি ইউনিয়নেই সারাবছর পানি থাকে। এরই ধারাবাহিকতায় শিংপুর ইউনিয়নের ইসলামপুর এলাকাটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা সারাবছরই বাঁশের সাকু দিয়ে নদী পারাপাড় তাদের বিদ্যালয়ে যেতে হয় লেখাপড়া করার জন্য। গত কিছুদিন আগে নদীতে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীদের দাবি বিশেষ করে বর্ষাকালে এই সাকু দিয়ে ক্ষুদে শিক্ষার্থী ছাড়াও কয়েকশত গ্রামবাসী এই ঝুকিপূঁর্ণ সাকু দিয়ে নদী পারাপাড় করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা উপজেলা থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন শিংপুর। সেই শিংপুরে স্থায়ী কোনো ইউনিয়ন পরিষদ নেই। এখানে একটি অস্থায়ী ইউনিয়ন পরিষদ রয়েছে। যাও প্রতিদিন কাউকে পাওয়া যায় আবার কাউকে পাওয়া যায় না খবর নেওয়ার মত। এই বিষয়টি ইসলামপুর বাসীর দাবি উপজেলা প্রশাসন এই বিষয়টি একবার নজর দেবেন কি?

আপনার জেলার সংবাদ পড়তে