বাজিতপুর পৌরসভায় রদরের বিলে ডুবে ২ শিশুর মৃত্যু

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৭:১১ পিএম
বাজিতপুর পৌরসভায় রদরের বিলে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহড়ের মিরারবন্দ এলাকার রদরের বিলে পড়ে আজ শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে দুই পরিবারের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। শাওন মিয়ার শিশু কন্যা মাওয়া আক্তার (৫) ও সুজন ভূইয়ার শিশু পুত্র তামিম ভূইয়া (৫) মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। জানা যায়, এই দুটি পরিবার মাওয়া আক্তার (৫) ও তামিম ভূইয়াকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর খবর পেয়ে গণমাধ্যম কর্মী ও এলাকার শত শত গ্রামবাসী মিরারবন্দ গ্রামে চলে যান। এলাকায় শোকের ছায়ায় মেতে উঠেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে