রাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৫:৩৯ পিএম
রাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকা যোগে বাড়ী ফেরার পথে বিলের পানিতে পড়ে আব্দুল হোসেন (৬৫) নামে একবৃদ্ধ মারাগেছেন। রোববার বেলা ১১টায় নৌকা থেকে পড়ে বিলের পানিতে নিখোঁজ হলে দুপুর ১টা নাগাদ স্থানীয় লোকজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। বৃদ্ধ আব্দুল হোসেন উপজেলার দাউদপুর বেলোবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বৃদ্ধার পরিবারের বরাত দিয়ে জানান, রোববার বেলা ১১টা নাগাদ আব্দুল হোসেন তার স্ত্রীকে সাথে নিয়ে বেলোবাড়ী বিলে নৌকা যোগে গরুর ঘাস কাটতে যান। এর পর ঘাস কাটা শেষে বাড়ী ফেরার পথে মাথা ঘুরে নৌকা থেকে বিলের পানিতে পরে যায়। এসময় তার স্ত্রী লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার প্রায় দুই ঘন্টা পর বিলের পানির মধ্য থেকে আব্দুল হোসেনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হোসেনকে মৃতু ঘোষনা করেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে