আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে জাহিদুল সরদার নামে এক শ্রমিক একমাস নিখোঁজ হয়েগেছে। গোয়ালডাঙ্গা গ্রামের বারিক সরদারের ছেলে জাহিদুল সরদার (২৩) দেশের বিভিন্ন জেলায় শ্রমিক হিসাবে কাজ করতেন। জাহিদুল মা ও বড় ভাই জানান, সে ২৮ জুন বাড়ি থেকে কাজের সন্ধানে ঢাকায় যায় এবং ১০ জুলাই তার মোবাইলে গাবতলীর কোন এক স্থান থেকে কথা বলেছিল। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তার মোবাইল (০১৯৫৪২৪১২২১ ও ০১৪০৭৬১০২৭১) বর্তমানে বন্ধ রয়েছে। স্বাস্থ্য ভাল, শ্যামলা বর্ণের মাঝারী উচু জাহিদুলের সন্ধান পেলে তার বড় ভাই শহিদুলের সাথে যোগাযোগ করতে (নং ০১৭৪৩৩৪০৫৩০) অনুরোধ করা হয়েছে।